সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

নতুন পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬

নতুন পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যরা তাদের বর্তমান পোশাকে সন্তুষ্ট নন; এমন মন্তব্যই করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন,‘পুলিশের বর্তমান পোশাকে বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নন। তাই বাংলাদেশ পুলিশকে তাদের ঐতিহাসিক কোনো পুরনো পোশাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শনিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ বর্তমানে একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই রূপান্তরকালে পুলিশের দায়িত্ব আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। এ জন্য বাহিনীর সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তাদের আচরণ হতে হবে মানবিক এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল।

তিনি বলেন, ‘চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্ব একটি বাহিনীর মূল শক্তি। আইনের চোখে সবাই সমান; সে রাজনৈতিক কর্মী হোক বা সাধারণ কৃষক।’

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার পুলিশকে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে নয় বরং একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে জনবল বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে, যার প্রধান লক্ষ্য হবে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী, মুক্তিযুদ্ধের ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এর আগে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৭২ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে নারী ক্যাডার ছয়জন এবং পুরুষ ক্যাডার ৬৬ জন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি জিএম আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শনিবার, ২৮ মার্চ ২০২৬

নতুন পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত