সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শাহজালালে বিমানের টয়লেটে মিলল ১৫৩টি স্বর্ণের বার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬

শাহজালালে বিমানের টয়লেটে মিলল ১৫৩টি স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই বিশাল পরিমাণ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানিয়েছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ গতকাল শনিবার (২৮ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে। আগে থেকেই গোয়েন্দা তথ্য থাকায় ফ্লাইটটি অবতরণের আগে থেকেই কড়া নজরদারিতে রাখা হয়েছিল।

অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজটির কার্গো হোল্ডের ভেতরে থাকা টয়লেটের প্যানেল খোলা হলে সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

অভিযানে মোট ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন দাঁড়ায় ১৭ দশমিক ৭৮৪ কেজি। বর্তমান বাজারদর অনুযায়ী এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা

উদ্ধারকৃত বিপুল পরিমাণ এই স্বর্ণের চালানটি বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই চোরাচালানের সঙ্গে কোনো অভ্যন্তরীণ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

শাহজালালে বিমানের টয়লেটে মিলল ১৫৩টি স্বর্ণের বার

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই বিশাল পরিমাণ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানিয়েছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ গতকাল শনিবার (২৮ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে। আগে থেকেই গোয়েন্দা তথ্য থাকায় ফ্লাইটটি অবতরণের আগে থেকেই কড়া নজরদারিতে রাখা হয়েছিল।

অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজটির কার্গো হোল্ডের ভেতরে থাকা টয়লেটের প্যানেল খোলা হলে সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

অভিযানে মোট ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন দাঁড়ায় ১৭ দশমিক ৭৮৪ কেজি। বর্তমান বাজারদর অনুযায়ী এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা

উদ্ধারকৃত বিপুল পরিমাণ এই স্বর্ণের চালানটি বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই চোরাচালানের সঙ্গে কোনো অভ্যন্তরীণ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত