ঢাকা জেলার গোয়েন্দা (উত্তর) পুলিশের পৃথক অভিযানে ধামরাই ও সাভার এলাকা থেকে তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল ২৮ মার্চ রাতে ধামরাইয়ের কালামপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারিদ হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে ১২ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।
অপরদিকে একই রাতে সাভারের জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আল আমিন (২৮) ও খায়রুল মিয়া (৩২) নামে আরও দুই মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।

রোববার, ২৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন