সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

প্রিপেইড মিটারে মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬

প্রিপেইড মিটারে মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

দেশের সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের এক দাবি পুঞ্জীভূত ক্ষোভের অবসান ঘটতে যাচ্ছে। প্রিপেইড মিটারের মাসিক চার্জ বা মিটার ভাড়া নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এখন থেকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের আর বাড়তি মাসিক ভাড়া গুনতে হবে না।

রোববার বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

তিনি স্পষ্টভাবে বলেন, গ্রাহক ভোগান্তি কমাতে সেবার মান সহজ করতে সরকার দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে দেশের বিদ্যুৎ গ্রাহকদের মাঝে প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে চরম অস্বস্তি বিতর্ক বিরাজ করছিলো। গ্রাহকদের প্রধান অভিযোগ ছিলো, একবার মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও কেন বছরের পর বছর ধরে মাসিক ভাড়া নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে এই চার্জ বাতিলের দাবিতে জোরালো আন্দোলন চলে আসছিলো। বিষয়টি সরকারের উচ্চ মহলের নজরে আসার পর বিদ্যুৎ মন্ত্রণালয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে দেশের লাখ লাখ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় রয়েছেন। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 'মিটার ভাড়া' হিসেবে বিল থেকে কেটে নেওয়া হয়, যা অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছিল।

সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে এবং প্রিপেইড মিটারের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা বা প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২৯ মার্চ ২০২৬

প্রিপেইড মিটারে মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত