সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬

প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক

দেশের মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো: রাজশাহী, খুলনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হবিগঞ্জ, মাদারীপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, লালমনিরহাট বান্দরবান। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাঠ পর্যায়ের এই গুরুত্বপূর্ণ পদে উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীর ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হুরে জান্নাত।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গায় এবং অর্থ বিভাগের উপ-সচিব মর্জিনা আক্তারকে মাদারীপুরে পদায়ন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব পেয়েছেন সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক মো. আবু সাঈদ এবং চাঁদপুরের নতুন ডিসি হয়েছেন জ্বালানি খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব আহমেদ জিয়াউর রহমান।

অন্যদিকে, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব জি এম সরফরাজ, নরসিংদীতে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সচিব মুহ. রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাধারণত সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তারা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করেন।

এ ছাড়া সরকারের বিভিন্ন বিশেষ কর্মসূচি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তারা মাঠ পর্যায়ে সমন্বয়কের ভূমিকা পালন করেন।

একই আদেশে উল্লিখিত ১১ জেলার বর্তমান জেলা প্রশাসকদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর মধ্যে রাজশাহীর আফিয়া আখতার, খুলনার জামশেদ খোন্দকার এবং চাঁদপুরের মো. নাজমুল ইসলাম সরকারসহ অন্য কর্মকর্তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিয়মিত রদবদলের অংশ হিসেবেই মাঠ প্রশাসনে এই নতুন নিয়োগ রদবদল করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২৯ মার্চ ২০২৬

প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত