সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

ছবি : সংগৃহীত

নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতে তিন ট্যাংকলরি শ্রমিককে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল পরিবহন বন্ধ করে দিয়েছে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, শনিবার নীলফামারী জেলায় ভ্রাম্যমাণ আদালত একটি খালি ট্যাংকলরির কেবিন থেকে জেরিকেনে ১০ লিটার ডিজেল পাওয়ায় ওই ট্যাংকলরির তিন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে অনেক দেনদরবার করেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে এই অনির্দিষ্টকালের ট্যাংকলরি ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করতে হয়েছে। বিচারককে রংপুর বিভাগের বাইরে বদলি এবং আটক তিন শ্রমিকের নিঃশর্ত মুক্তি না পাওয়া পর্যন্ত রোববার সকাল থেকে রংপুর বিভাগের আটটি জেলায় এ ধর্মঘট চলবে।

ধর্মঘটের ফলে পার্বতীপুর ডিপো থেকে ওই আট জেলায় জ্বালানি পরিবহন বন্ধ রয়েছে। এতে বিভাগজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২৯ মার্চ ২০২৬

ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতে তিন ট্যাংকলরি শ্রমিককে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল পরিবহন বন্ধ করে দিয়েছে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, শনিবার নীলফামারী জেলায় ভ্রাম্যমাণ আদালত একটি খালি ট্যাংকলরির কেবিন থেকে জেরিকেনে ১০ লিটার ডিজেল পাওয়ায় ওই ট্যাংকলরির তিন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে অনেক দেনদরবার করেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে এই অনির্দিষ্টকালের ট্যাংকলরি ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করতে হয়েছে। বিচারককে রংপুর বিভাগের বাইরে বদলি এবং আটক তিন শ্রমিকের নিঃশর্ত মুক্তি না পাওয়া পর্যন্ত রোববার সকাল থেকে রংপুর বিভাগের আটটি জেলায় এ ধর্মঘট চলবে।

ধর্মঘটের ফলে পার্বতীপুর ডিপো থেকে ওই আট জেলায় জ্বালানি পরিবহন বন্ধ রয়েছে। এতে বিভাগজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত