সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মোংলায় যমুনা পেট্রোলিয়ামে অভিযানে ১২ হাজার লিটার তেল জব্দ

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬

মোংলায় যমুনা পেট্রোলিয়ামে অভিযানে ১২ হাজার লিটার তেল জব্দ
ছবি : সংবাদ

বাগেরহাটের মোংলায় যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত একটার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোংলার অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ করা হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এতে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়।

জব্দ করা তেলের বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা বলে জানানো হয়েছে।

অবৈধভাবে মজুদ করা তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

তবে জব্দ হওয়া জ্বালানি তেলটি পেট্রোল, ডিজেল নাকি অকটেন—তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ২৯ মার্চ ২০২৬

মোংলায় যমুনা পেট্রোলিয়ামে অভিযানে ১২ হাজার লিটার তেল জব্দ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাটের মোংলায় যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত একটার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোংলার অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ করা হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এতে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়।

জব্দ করা তেলের বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা বলে জানানো হয়েছে।

অবৈধভাবে মজুদ করা তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

তবে জব্দ হওয়া জ্বালানি তেলটি পেট্রোল, ডিজেল নাকি অকটেন—তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত