রাজধানীর মিরপুর থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩০ মার্চ) ভোরে মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ডিবি সূত্রে জানা গেছে, এক-এগারো সরকারের অন্যতম কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত সোমবার রাতে মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং বুধবার শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। বর্তমানে তারা পৃথক মামলায় রিমান্ডে রয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। এক-এগারো সরকারের সময় তার কর্মকাণ্ড নিয়ে নানা মহলে বিতর্ক রয়েছে।
উল্লেখ্য, পল্টন থানার মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বর্তমানে ৬ দিনের রিমান্ডে রয়েছেন। অন্যদিকে, মিরপুর থানার একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ডিবি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।
আফজাল নাছেরকে আজই আদালতে তুলে রিমান্ড আবেদন করা হতে পারে বলে ডিবি সূত্রে জানা গেছে।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন