ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে খড়মপুর বাইপাস এলাকায় একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়। আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে আখাউড়া থানায় রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকটির চালক পালিয়ে গেছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন