সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ফরিদগঞ্জে ধানক্ষেত থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার, চাষি গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬

ফরিদগঞ্জে ধানক্ষেত থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার, চাষি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে ওসি (তদন্ত) এমদাদুল হকের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, হুমায়ূন কবির, এএসআই জুনায়েদ জুয়েলসহ সঙ্গীয় ফোর্স উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা মিজি বাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিল্লাল মিজি (৪২) নামে এক ব্যক্তির ধানক্ষেতের আইল থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মুকলুছুর রহমান মিজির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলা মাঘ মাসে ধান রোপণের সময় বিল্লাল মিজি ধানক্ষেতের আইলে গাঁজার বীজ বপন করেন। পরে গাছগুলো বড় হলে গোপনে পরিচর্যা করে আসছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কোনো আপস নেই।”

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

ফরিদগঞ্জে ধানক্ষেত থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার, চাষি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে ওসি (তদন্ত) এমদাদুল হকের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, হুমায়ূন কবির, এএসআই জুনায়েদ জুয়েলসহ সঙ্গীয় ফোর্স উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা মিজি বাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিল্লাল মিজি (৪২) নামে এক ব্যক্তির ধানক্ষেতের আইল থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মুকলুছুর রহমান মিজির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলা মাঘ মাসে ধান রোপণের সময় বিল্লাল মিজি ধানক্ষেতের আইলে গাঁজার বীজ বপন করেন। পরে গাছগুলো বড় হলে গোপনে পরিচর্যা করে আসছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কোনো আপস নেই।”

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত