সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বেতনা নদীর ভাঙনে ঝুঁকিতে বুধহাটা বাজার, বিলীন হচ্ছে বেড়িবাঁধ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬

বেতনা নদীর ভাঙনে ঝুঁকিতে বুধহাটা বাজার, বিলীন হচ্ছে বেড়িবাঁধ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বাজার বেতনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। নদীর প্রবল স্রোতে বাজারসংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধসে পড়ছে। এতে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নদী খনন ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন না করে ভাঙনকবলিত বুধহাটা বাজারসংলগ্ন এলাকাতেই খননকাজ করা হয়েছে। এতে স্রোতের গতিপথ পরিবর্তিত হয়ে সরাসরি বাজারের দিকে ধাবিত হচ্ছে। গত কয়েক দিনে প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে হঠাৎ পাড়ের বড় অংশ ধসে পড়ে। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলেন, শুধু বালুর বস্তা ফেলে এই বাজার রক্ষা করা সম্ভব নয়। দ্রুত নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং স্রোতের দিক পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শতবর্ষী ঐতিহ্যবাহী বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী পরিচালক আব্দুর রহমান তাসকিয়া বলেন, নদী খননের ফলে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে যদি কোনো বেড়িবাঁধ থাকে, তাহলে বিষয়টি তারা দেখবেন।

বুধহাটা বাজার নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খাসজমি রক্ষা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

বেতনা নদীর ভাঙনে ঝুঁকিতে বুধহাটা বাজার, বিলীন হচ্ছে বেড়িবাঁধ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত