সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সখীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬

সখীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ রেদওয়ান (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ঢাকা সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রেদওয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর বাবার মোটরসাইকেল নিয়ে বোয়ালী সখীপুর ফিলিং স্টেশন থেকে পেট্রোল আনতে যান রেদওয়ান। বাড়ি ফেরার পথে গোড়াই-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ট্রাক বা ভারী যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে মাথায় আঘাত পান তিনি, এতে তাঁর মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

সখীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ রেদওয়ান (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ঢাকা সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রেদওয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর বাবার মোটরসাইকেল নিয়ে বোয়ালী সখীপুর ফিলিং স্টেশন থেকে পেট্রোল আনতে যান রেদওয়ান। বাড়ি ফেরার পথে গোড়াই-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ট্রাক বা ভারী যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে মাথায় আঘাত পান তিনি, এতে তাঁর মৃত্যু হয়।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত