সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জ্বালানি তেল মজুদ রাখায় এলেঙ্গা ফিলিং স্টেশনে জরিমানা

 টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষণ না করায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ বলেন, জেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

জ্বালানি তেল মজুদ রাখায় এলেঙ্গা ফিলিং স্টেশনে জরিমানা

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

 টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষণ না করায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ বলেন, জেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পাচ্ছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত