ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে মো. করিম মণ্ডল নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মেঘুলা এলাকায় কবি নজরুল বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দোহার থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন