গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ জনচলাচলকেন্দ্র জয়দেবপুর রেলক্রসিং এলাকায় আবারও উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও রেলওয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রেলক্রসিং ঘিরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও হকারদের সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অবৈধ দখল, হকার ও অটোরিকশার বিশৃঙ্খলায় এলাকাটি নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, উচ্ছেদের পর যাতে পুনরায় দখল না হয়, সে জন্য নিয়মিত তদারকি করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আলোচনা সাপেক্ষে ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, জয়দেবপুর রেলক্রসিং এলাকায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ অভিযান নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে। তিনি জানান, রেলক্রসিং এলাকা আধুনিকায়নের লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, ফুটপাত সংস্কার ও নাগরিক চলাচল সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অভিযানের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তারা এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন, যাতে পুনরায় দখল না হয়। অন্যদিকে উচ্ছেদ হওয়া ভাসমান ব্যবসায়ীরা জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরকে দখলমুক্ত ও চলাচলযোগ্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন