সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা সোমবার (৩০ মার্চ) ভোর পর্যন্ত দফায় দফায় চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের পাকদী এলাকার প্লানেট কমিউনিটি সেন্টারে একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইতালি প্রবাসী মামুন হোসেনের বিয়ে উপলক্ষে বৌভাত অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব খাঁ ও পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।

ওই ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় আকিব ও মঈন নিজ নিজ কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে সংঘর্ষ শুরু করেন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে আবারও উভয় পক্ষ দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ চলে গেলে এলাকা ছেড়ে সোমবার ভোররাতে ফের তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

এ সময় দুই পক্ষের অতর্কিত হামলায় পাকদী এলাকার ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে আহত হন অন্তত পাঁচজন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে সোমবার সকালেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানান ওসি। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত