সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ট্যাংকলরি জব্দ, আটক ৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ট্যাংকলরি জব্দ, আটক ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাতের আঁধারে তেল খালাসের সময় পুলিশ ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, সোমবার (৩০ মার্চ) ভোরে কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটটি ব্যারেল পেট্রোলসহ পুরো ট্যাংকলরিটি জব্দ করা হয়।

ওসি আরও জানান, জব্দ করা ট্যাংকলরি ও ব্যারেলগুলিতে মোট প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন ছিল। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ ধারণা করছে, তেলগুলো খোলা বাজারে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে দেশের অন্য কোনো স্থান থেকে আনা হয়েছিল।

পুলিশ এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ট্যাংকলরি জব্দ, আটক ৪

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাতের আঁধারে তেল খালাসের সময় পুলিশ ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, সোমবার (৩০ মার্চ) ভোরে কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটটি ব্যারেল পেট্রোলসহ পুরো ট্যাংকলরিটি জব্দ করা হয়।

ওসি আরও জানান, জব্দ করা ট্যাংকলরি ও ব্যারেলগুলিতে মোট প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন ছিল। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ ধারণা করছে, তেলগুলো খোলা বাজারে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে দেশের অন্য কোনো স্থান থেকে আনা হয়েছিল।

পুলিশ এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত