বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়মতো টিকা সরবরাহে ব্যর্থতার কারণে দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ডা. রফিকুল ইসলাম জানান, গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হয়। বিষয়টি সংশ্লিষ্টদের জানা থাকলেও ভ্যাকসিন সংগ্রহে জটিলতার কারণে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এর ফলে সংক্রমণ বাড়ছে। তিনি উল্লেখ করেন, সঠিক প্রক্রিয়ায় ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে কেনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আন্দোলনও কার্যক্রম ব্যাহত করেছে।
তিনি বলেন, বর্তমানে ৯ ও ১৫ মাস বয়সে শিশুদের টিকা দেওয়া হলেও চার মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। তাই নির্ধারিত সময়ের আগেই সংক্রমণের কারণ খতিয়ে দেখা এবং নতুন গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে। প্রাথমিক পর্যায়ে রোগ নিয়ন্ত্রণ করলে সংক্রমণ দ্রুত কমানো সম্ভব হবে।
রামেক হাসপাতালের পরিস্থিতি তুলে ধরে ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালটিতে প্রায় ১,২০০ শয্যা থাকলেও বর্তমানে প্রায় ২,৯০০ রোগী চিকিৎসাধীন, যা স্বাস্থ্যসেবায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতে সীমিত চিকিৎসা দেওয়া সম্ভব, সেখানে বর্তমানে ১২ জন শিশু ভর্তি রয়েছেন। প্রাথমিক পর্যায়ে রোগ নিয়ন্ত্রণ করলে আইসিইউর ওপর চাপ কমানো সম্ভব হবে।
ডা. রফিকুল ইসলাম বলেন, শিশুদের সাম্প্রতিক মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে। সরকার ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যারা হাসপাতালে কাজ শুরু করেছেন। প্রতিবেদন পাওয়ার পর হামের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন