সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ফরিদগঞ্জে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার

 প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬

ফরিদগঞ্জে মাদকাসক্ত যুবকের  মরদেহ উদ্ধার
আলাউদ্দিন রিয়াজ (২৮)

চাঁদপুরের ফরিদগঞ্জে বাঁশ ঝাড় থেকে মাদকাসক্ত যুবক আলাউদ্দিন রিয়াজ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিশাইর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজ বিকেল থেকেই নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বাড়ির দিকে ফেরার সময় তার ছোট ভাই শিহাব বাঁশঝাড়ে রিয়াজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি নামিয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না পেয়ে অভিমান থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পরিবারের দাবি, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদকাসক্তির পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনাটি একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

ফরিদগঞ্জে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুরের ফরিদগঞ্জে বাঁশ ঝাড় থেকে মাদকাসক্ত যুবক আলাউদ্দিন রিয়াজ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিশাইর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজ বিকেল থেকেই নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বাড়ির দিকে ফেরার সময় তার ছোট ভাই শিহাব বাঁশঝাড়ে রিয়াজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি নামিয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না পেয়ে অভিমান থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পরিবারের দাবি, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদকাসক্তির পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনাটি একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত