সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : সংবাদ

কুষ্টিয়ায় সাহাবুল ইসলাম নামে এক কৃষক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এ রায় ঘোষণা করেন। রায়ের সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি আবু তাহের পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর বাজার করতে বাড়ি থেকে বের হন সাহাবুল ইসলাম। বাজার শেষে তিনি কেনাকাটার সামগ্রী ছেলে সাব্বিরের মাধ্যমে বাড়িতে পাঠান। এরপর তিনি নিখোঁজ হন। পরদিন ২১ অক্টোবর বুরাপাড়া প্রাইমারি স্কুলের পেছনে ধইঞ্চা ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিনই বিকেলে নিহতের স্ত্রী সুমি খাতুন মিরপুর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্তে আরও দুজনের সম্পৃক্ততা পেয়ে তাঁদের গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

কুষ্টিয়ায় সাহাবুল ইসলাম নামে এক কৃষক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এ রায় ঘোষণা করেন। রায়ের সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি আবু তাহের পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর বাজার করতে বাড়ি থেকে বের হন সাহাবুল ইসলাম। বাজার শেষে তিনি কেনাকাটার সামগ্রী ছেলে সাব্বিরের মাধ্যমে বাড়িতে পাঠান। এরপর তিনি নিখোঁজ হন। পরদিন ২১ অক্টোবর বুরাপাড়া প্রাইমারি স্কুলের পেছনে ধইঞ্চা ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিনই বিকেলে নিহতের স্ত্রী সুমি খাতুন মিরপুর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্তে আরও দুজনের সম্পৃক্ততা পেয়ে তাঁদের গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত