ঝিনাইদহের কালীগঞ্জে ফসলের মাঠে প্রায় এক মণ ওজনের একটি বিশাল শিলাখণ্ড পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় এক কৃষক শিলাটি দেখতে পান।
গতকাল রোববার সন্ধ্যার পর ঝিনাইদহের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। সে সময় শিলার পরিমাণ কম থাকলেও বৃষ্টির পরিমাণ ছিল বেশি। কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া মাঠে সোমবার (৩০ মার্চ) সকালে প্রায় ১ মণ ওজনের একটি শিলা পড়ে থাকতে দেখেন ওই এলাকার কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী।
তিনি জানান, সকালে নিজের জমি দেখতে মাঠে গেলে হঠাৎ একটি বিশাল শিলা পড়ে থাকতে দেখেন। অনেক ভারী হওয়ায় তিনি পুরো শিলাটি তুলতে পারেননি। শিলাটির আনুমানিক ওজন ১ মণ হতে পারে। পরে তিনি শিলাটি ভেঙে একটি অংশ বাজারে নিয়ে আসেন, যাতে সবাই তা দেখতে পারেন।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান, এ অঞ্চলে সাধারণত বৃষ্টির সঙ্গে ছোট ছোট শিলা পড়ে। তবে এত বড় আকারের শিলা কখনো পড়তে দেখা যায়নি কিংবা শোনাও যায়নি। তারা এই ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন