জাতীয় সংসদ ভবন এলাকায় ‘পানির সংকট তীব্র আকার নিয়েছে’ বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেছেন, চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হওয়ায় সেখানে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
সোমবার (৩০ মার্চ ) জাতীয় সংসদে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পানির সমস্যা বেশি। আমরা গত দুই-তিনদিন ঘোলা পানি পেয়েছি। এ কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। ঘোলা পানির সমাধানের জন্য আমরা সরকারকে বলবো।”
চিফ হুইপ বলেন, “এখানে ১ কোটি লিটার পানির দরকার, কিন্তু ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়। এখানে খুবই সংকট।”
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ হুইপের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত অংশ নেন।
মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবন বরাদ্দের জন্য সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি, শেরেবাংলা নগরে এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের প্রস্তুতি, সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার পদায়ন, আবাসিক ভবনগুলোতে নিরাপত্তা জোরদার এবং সদস্য ভবন শাখায় প্রয়োজনীয় জনবল পদায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন