সংসদীয় রীতি অনুযায়ি স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্বোধন না করে ‘সালাহউদ্দিন সাহেব’ বলে পরে নিজের ভুল স্বীকার করেছেন কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেন হাসনাত। এক পর্যায়ে তিনি সংসদের নিয়ম অনুসারে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার করেননি। পরে বক্তব্য শেষে এ বিষয়ে ভুল স্বীকার করেন হাসনাত আবদুল্লাহ।
সম্পূরক প্রশ্ন শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার সাড়ে সাতাশ বছর বয়স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন। আমার জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গায় কনভেনশনাল যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।’
এর আগে বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেয়ার কথা বলে ফেলেন। সে বিষয়টি নিয়ে আমরা সবসময় সংকোচে থাকি।’
এর আগে বিকেল ৩টা ৩০ মিনিটে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়।
পরে গতকাল রোববার বিকেল ৩টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় অধিবেশন। এর পর আজ সোমবার আবারো শুরু হলো।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন