সুন্দরবনের দস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে দুর্ধর্ষ বনদস্যু ‘ছোট সুমন বাহিনীর’ একটি আস্তানা ভেঙে তছনছ করে দিয়েছে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত একটি অকিটকি নৌকা ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সীমান্ত খালসংলগ্ন বনে অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু বাহিনীর সদস্যরা গহীন জঙ্গলে পালিয়ে যায়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা বনদস্যুদের ওই আস্তানা থেকে একটি অকিটকি নৌকা, বিছানাপত্র ও রান্নার কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করেন। পরে আস্তানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্র নিশ্চিত করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা মোংলার সীমান্ত খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানে দস্যুদের আস্তানা ভেঙে দেওয়া হলেও তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সুন্দরবনে দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন