বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন ও সুন্দরবনের বাঘ সুরক্ষায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সুন্দরবন বন বিভাগের আয়োজনে রোববার (২৯ মার্চ) দিনব্যাপী এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মো. ইমরান আহম্মেদ।
সেমিনারে বিশ্বের বিভিন্ন প্রজাতির বাঘ ও ভারত-বাংলাদেশের সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ইতিহাস ও অবস্থান বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট বাঘ বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ।
প্রবন্ধে তিনি বলেন, বাঘের নিরাপত্তা নিশ্চিত হলেই সুন্দরবন সুরক্ষিত থাকবে। তাই প্রথমেই বাঘ সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি কঠোরভাবে বাঘ সংরক্ষণ আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। বাঘ হত্যা ও পাচারকারী অপরাধীদের আটকের পর তাঁদের ছেড়ে দেওয়ার জন্য প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ রোধে বন কর্মকর্তাদের আরও কঠোর অবস্থান নিতে হবে। তবেই সুরক্ষিত থাকবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাঘ সংরক্ষণ সেমিনারে গণমাধ্যমকর্মী ও বন নিয়ে কাজ করা নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন