সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মিঠামইনে বজ্রপাতে কৃষক নিহত

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬

মিঠামইনে বজ্রপাতে কৃষক নিহত
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে শরীফ মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর পাশে বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কৃষক শরীফ মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাহিরচর হাওরে যান। বিকেল তিনটার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টি শেষে স্থানীয় লোকজন তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শরীফের মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ৩০ মার্চ ২০২৬

মিঠামইনে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে শরীফ মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর পাশে বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কৃষক শরীফ মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাহিরচর হাওরে যান। বিকেল তিনটার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টি শেষে স্থানীয় লোকজন তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শরীফের মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত