সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গণভোটের পক্ষে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬

গণভোটের পক্ষে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গণভোটের পক্ষে একটি পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

রাকিবুল হাসান সোমবার (৩০ মার্চ) ফেসবুকে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ দাবি জানিয়ে একটি স্ট্যাটাস দেন। পোস্টটি দেওয়ার অল্প সময়ের মধ্যেই জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কারের আদেশ জারি করা হয়।

দলীয় সূত্র জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বহিষ্কৃত রাকিবুল হাসান দাবি করেছেন, শুধু গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার দাবি, কোনো নিয়মবিরুদ্ধ কাজ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটেনি।

ঘটনাটি ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মত প্রকাশের কারণে অতি দ্রুত এই শাস্তি দলীয় সংস্কৃতির জন্য ইতিবাচক নয়। অপরদিকে দলীয় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কঠোর সিদ্ধান্তকে স্বাভাবিক বলে দেখছেন কেউ কেউ। তবে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

গণভোটের পক্ষে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গণভোটের পক্ষে একটি পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

রাকিবুল হাসান সোমবার (৩০ মার্চ) ফেসবুকে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ দাবি জানিয়ে একটি স্ট্যাটাস দেন। পোস্টটি দেওয়ার অল্প সময়ের মধ্যেই জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কারের আদেশ জারি করা হয়।

দলীয় সূত্র জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বহিষ্কৃত রাকিবুল হাসান দাবি করেছেন, শুধু গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার দাবি, কোনো নিয়মবিরুদ্ধ কাজ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটেনি।

ঘটনাটি ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মত প্রকাশের কারণে অতি দ্রুত এই শাস্তি দলীয় সংস্কৃতির জন্য ইতিবাচক নয়। অপরদিকে দলীয় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কঠোর সিদ্ধান্তকে স্বাভাবিক বলে দেখছেন কেউ কেউ। তবে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত