সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

নওগাঁয় গ্যারেজের বাসে যুবকের মরদেহ

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬

নওগাঁয় গ্যারেজের বাসে যুবকের মরদেহ
ছবি : সংবাদ

নওগাঁ শহরের একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দি মোড়ে গ্যারেজে রাখা বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহিদ ইসলাম মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি.আর.সুপার পরিবহন বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বাসে হেলপার হিসেবে কাজ করছিলেন। সোমবার সকালে বাসটি মেরামতের জন্য বরুণকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ চলছিল। রাতে খাবার খেয়ে তিনি সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নওগাঁয় গ্যারেজের বাসে যুবকের মরদেহ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

নওগাঁ শহরের একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দি মোড়ে গ্যারেজে রাখা বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহিদ ইসলাম মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি.আর.সুপার পরিবহন বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বাসে হেলপার হিসেবে কাজ করছিলেন। সোমবার সকালে বাসটি মেরামতের জন্য বরুণকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ চলছিল। রাতে খাবার খেয়ে তিনি সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত