সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

অবশেষে চালু হচ্ছে রাজশাহী শিশু হাসপাতাল

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬

অবশেষে চালু হচ্ছে রাজশাহী শিশু হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুদের আইসিইউ সংকট ও চিকিৎসা জটিলতা সামনে আসার পর দীর্ঘদিন বন্ধ থাকা রাজশাহী শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী তিন মাসের মধ্যে আংশিকভাবে হাসপাতালটি চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) রামেক হাসপাতাল পরিদর্শনকালে তিনি বলেন, প্রথম পর্যায়ে শিশু হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) চালু করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য সেবাও চালু করা হবে। আগামী অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, প্রায় আট বছর আগে রাজশাহী নগরের বন্ধগেট এলাকায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। তিন বছর আগে নির্মাণকাজ শেষ হলেও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও পরিচালনার উদ্যোগ না থাকায় হাসপাতালটি চালু হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এর বিভিন্ন সরঞ্জামও নষ্ট ও চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

শিশু হাসপাতালটি চালু না থাকায় রামেক হাসপাতালের শিশু বিভাগে রোগীর চাপ বেড়েছে। রাজশাহী ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে শিশু রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। ২০০ শয্যার বিপরীতে প্রায় ৭০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

এদিকে রামেক হাসপাতালে শিশুদের জন্য মাত্র ১২টি আইসিইউ শয্যা রয়েছে, যা চাহিদার তুলনায় অনেক কম। এসব শয্যার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় রোগীদের। বর্তমানে শিশুদের মধ্যে হামসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বাড়ায় আইসিইউর চাহিদা আরও বেড়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, শুধু শিশু হাসপাতালই নয়, যেসব হাসপাতালের অবকাঠামো তৈরি রয়েছে কিন্তু চালু হয়নি, সেগুলোও পর্যায়ক্রমে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত শিশু হাসপাতালটি চালু করা গেলে রামেক হাসপাতালের ওপর চাপ কমবে এবং শিশুদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

অবশেষে চালু হচ্ছে রাজশাহী শিশু হাসপাতাল

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত