মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাংবাদিক ও এক ব্যবসায়ীর গাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী নূরুল ইসলাম ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০–৭০ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাঈম শামীম (২৯), মোহাম্মদ রায়হান (১৮), আব্দুল মান্নান (৫০) ও আব্দুল জব্বার (৬৫)।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতে সাটুরিয়া থানার কান্দাপাড়া বাজার এলাকায় ‘দৈনিক ভোরের পাতা’ গ্রুপের সংবাদকর্মী ও ব্যবসায়ী নূরুল ইসলাম (স্বপন) এবং ইত্তেফাকের মানিকগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলামসহ কয়েকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
হামলায় তাদের ব্যবহৃত প্রাইভেটকার ভাঙচুর করা হয় এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেওয়া হয়। এ সময় গাড়িচালক সুবহানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন