সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে ভূমি অফিসে বিভিন্ন নথি তৈরি ও প্রতারণার অভিযোগে আশরাফ উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতারক চক্রের বাকি সদস্যদের শাস্তির আওতায় আনতে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটক আশরাফ উদ্দিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া কান্দাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র সাভার উপজেলা ভূমি অফিসে মিসকেস মামলা দায়েরের সময় মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে উপস্থিত করে। এ ছাড়া ওই মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে মামলাটি দায়ের করা হয়। একাধিক মামলায় এই কৌশল অবলম্বন করে প্রতারণা করে আসছিল চক্রটি।
আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন জানান, মিসকেস শুনানির সময় মৃত ব্যক্তিকে জীবিত এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে একাধিক মামলা করার তথ্য পাওয়া যায়। পরে আশরাফ উদ্দিন এ বিষয়ে স্বীকারোক্তি দেন।
তিনি বলেন, ‘আশরাফ উদ্দিনকে আদালতে অসহযোগিতা এবং মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে নথি উপস্থাপনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।’

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন