আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা বিয়ে করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে নিজেই সে এই খবর জানায়। পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’
বিয়ের খবর জানানোর পোস্টে একটি ছবি দিয়েছে লুবাবা। তবে সেখানে বর-কনের চেহারা দেখা যায় না। পাত্রের পরিচয়ও স্পষ্ট করে জানায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কে এই পাত্র- জানতে আগ্রহী ভক্ত-অনুসারীরা।
পরিবার সূত্রে জানা গেছে, পাত্র আলেম ও বর্তমানে দেশের বাইরে থাকেন। ইসলামি বিধান অনুযায়ী ১৬ বছর বয়সে পারিবারিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়েছে।শিগগিরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পরিবার।
গত বছরের শেষ দিকে বিনোদন জগৎ ছাড়ার ঘোষণা দেয় লুবাবা। জানায়, ভবিষ্যতে প্রকাশ্যে আসবে না। এরই মধ্যে নেকাব পরা শুরু করে।তখন তার মা জাহিদা ইসলাম জেমি জানিয়েছিলেন, লুবাবা নিজে উপলব্ধি করেছে সে আর মিডিয়ায় কাজ করবে না। ধর্মীয় বই পড়ে নিজেই জীবনধারায় পরিবর্তন আনতে চেয়েছে।লুবাবা বেড়ে উঠেছে মিডিয়াবান্ধব পরিবারে। তার দাদা প্রয়াত আব্দুল কাদের ছিলেন মঞ্চ ও টেলিভিশনের খ্যাতিমান অভিনেতা। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া লুবাবা পরবর্তীতে অভিনয় ও মডেলিং- দুটিতেই নিয়মিত কাজ করতো। এখন নতুন জীবনের সূচনা হলো তার।

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন