সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জামায়াতের ‘দ্বিচারিতা’ নিয়ে সংসদে পার্থের তোপ

‘সারাজীবন ভারত বিরোধিতা করে এখন গোপনে বৈঠক’

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬

‘সারাজীবন ভারত বিরোধিতা করে এখন গোপনে বৈঠক’

জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে ভোলা- আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জামায়াত সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করলেও এখন গোপনে তাদের সঙ্গেই বৈঠক করছে।

মঙ্গলবার সংসদ অধিবেশনে বিরোধীদল জামায়াতকে উদ্দেশ্য করে তিনি এ সব মন্তব্য করেন।

পার্থ বলেন, "আপনারা সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গেই গোপনে মিটিং করছেন। ওটাও তো ম্যানুভার (কৌশলগত পদক্ষেপ) আপনারা মিটিং করেছেন, দিস ইজ অ্যা গুড কোয়ালিটি।"

একইসঙ্গে দলটির আদর্শিক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "আপনারা তো সারাজীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন, ‘আমরা শরিয়া আইন চাই না আপনারা হয়তো ভোটের জন্য এটা করেছেন।"

পার্থের বক্তব্যে সংবিধান এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। তিনি বলেন, "আজকে প্রবলেম কি? আমার কথাগুলো একটু ম্যানুভার করেন। সংবিধানকেও আমরা রেসপেক্ট করি, জুলাই সনদকেও আমরা রেসপেক্ট করি। ইনশাআল্লাহ সিন্স উই হ্যাভ গুড স্পিরিট, উই হ্যাভ গুড ইনটেনশন, আমরা পজিটিভ ভালো কিছু নিয়ে আসবো। আমি আপনাদের বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো, ইনশাআল্লাহ।"

সংবিধান প্রসঙ্গে জামায়াত নেতাদের কঠোর সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, "এই যে একটি প্রক্রিয়া সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধান কি আপনাদের মনে করিয়ে দেয় এটি একাত্তরের পরাজয়ের দলিল? এই সংবিধানের নাম নিলে গাত্রদাহ কেন হবে? এতো গায়ে লাগে কেন?"

তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "ইউনিটি ইজ দ্য কি। সংবিধানের ওপরেও আমাদের রেসপেক্ট থাকতে হবে, একই সঙ্গে জুলাইয়ের স্পিরিটকেও সম্মান করতে হবে।"

পার্থের এই আক্রমণাত্মক তীক্ষ্ণ বক্তব্যে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক কৌশলকে তিনিভোটের রাজনীতিএবংদ্বিচারিতাহিসেবেই দেখছেন বলে সাফ জানিয়ে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

‘সারাজীবন ভারত বিরোধিতা করে এখন গোপনে বৈঠক’

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত