সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ইশরাক সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ইশরাক সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ
গাজীপুর জেলা পরিষদের নবাগত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ছবি : সংবাদ

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) সকালে গাজীপুর শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নতুন প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

দায়িত্ব গ্রহণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘গাজীপুর জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। বিশেষ করে জেলার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।’ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নতুন প্রশাসক আরও বলেন, জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করে। তাই জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। জেলার প্রতিটি উপজেলার চাহিদা অনুযায়ী নতুন প্রকল্প নেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা নতুন প্রশাসকের সাফল্য কামনা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের হাত ধরে জেলা পরিষদের কার্যক্রমে আরও গতি ফিরবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ইশরাক সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) সকালে গাজীপুর শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নতুন প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

দায়িত্ব গ্রহণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘গাজীপুর জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। বিশেষ করে জেলার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।’ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নতুন প্রশাসক আরও বলেন, জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করে। তাই জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। জেলার প্রতিটি উপজেলার চাহিদা অনুযায়ী নতুন প্রকল্প নেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা নতুন প্রশাসকের সাফল্য কামনা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের হাত ধরে জেলা পরিষদের কার্যক্রমে আরও গতি ফিরবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত