সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

পুরান ঢাকায় আটক ১৩, দুই ট্রাক মালামাল জব্দ

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬

পুরান ঢাকায় আটক ১৩, দুই ট্রাক মালামাল জব্দ

যানজট নিরসনে রাজপথ দখলমুক্ত করতে ডিএমপির কঠোর অ্যাকশন; জনমনে স্বস্তি

পুরান ঢাকার যানজট নিরসনে জনসাধারণের চলাচলের পথ সুগম করতে ধোলাইখাল এলাকায় দিনভর বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১৩ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে রাস্তায় রাখা বিপুল পরিমাণ মালামাল জব্দ করে পুলিশের দুটি ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে গড়ে ওঠা যানবাহন মেরামতের ওয়ার্কশপ ওয়েল্ডিং কারখানার মালামাল দীর্ঘ দিন ধরে ফুটপাত মূল রাস্তা দখল করে রাখায় সেখানে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছিলো।

অভিযান চলাকালে ডিএমপির এডিশনাল কমিশনার আনিসুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা ব্যবসাবান্ধব। আমরা চাই না কাউকে জেল-জরিমানায় ফেলতে। তবে ব্যবসা করতে এসে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নষ্ট করা যাবে না। ব্যবসায়ীরা যেন অবৈধভাবে সড়কে মালামাল না রাখেন, সে বিষয়ে আমরা তাদের সচেতন করছি। আইন অমান্য করলে জেল-জরিমানা করতে বাধ্য হবো।

সড়কে ট্রাক রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, সড়কে ট্রাক রাখার বিরুদ্ধে ভিডিও রেখে মামলা দেওয়া হবে। এর আগে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়েছে। এখন আইন না মানলে জননিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেওয়া হবে।

দিনভর চলা এই রুদ্ধশ্বাস অভিযানে নেতৃত্ব দেন বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। অভিযান শেষে তিনি গণমাধ্যমকে জানান, আজকের অভিযানে আমরা সচেতনতাকে গুরুত্ব দিয়েছি। আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং গণমাধ্যমকে জানানো হবে। ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ দিকে পুলিশের এমন হার্ডলাইন দেখে অনেক ব্যবসায়ীকে নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, নিয়মিত তদারকি থাকলে ধোলাইখালের চিরচেনা যানজট থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পুরান ঢাকায় আটক ১৩, দুই ট্রাক মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত