হাওর কন্যা নামে পরিচিত সুনামগঞ্জে সম্প্রতি অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকের ধান পানিতে তলিয়ে যাচ্ছে। হাওরগুলোতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কৃষকের কষ্টের ধান এখন হুমকির মুখে। যার ফলে গরিব কৃষকরা অনেক হতাশ হয়ে পড়ছেন।
এই জলাবদ্ধতার পেছনে অন্যতম একটি কারণ হলো হাওরের খালগুলোর অবৈধ দখলদার। যেসব খাল দিয়ে পানি নিষ্কাশন হয় সেই খালগুলো কিছু অসাধু ব্যক্তি দখল করে ধান চাষ করে ফলে হাওরের জমানো বৃষ্টির পানি নিষ্কাশন করা যায় না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।
নুসরাত জাহান বৈশাখী

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন