সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

উপেক্ষিত ক্ষুদ্র নৃগোষ্ঠী

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬

উপেক্ষিত ক্ষুদ্র নৃগোষ্ঠী

বাংলাদেশে প্রায় অর্ধ শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ হাজার বছরের ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির ধারক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৫ বছর পরও তারা এখনো উপেক্ষিত একটি জনগোষ্ঠী হিসেবে রয়ে গেছে।

দেশ উন্নয়নের পথে এগিয়ে গেলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি অধিকার ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে পার্বত্য ও দুর্গম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব, প্রশিক্ষিত শিক্ষকের সংকট এবং মাতৃভাষায় শিক্ষার অপ্রতুলতা তাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে অনেক ক্ষেত্রে তাদের ভূমি হারানোর ঘটনাও ঘটছে, যা তাদের জীবন ও জীবিকাকে অনিশ্চিত করে তুলছে।

অন্যদিকে, রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ সীমিত থাকায় তারা সামগ্রিক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য আরও বাড়ছে।

স্বাধীনতার মূল চেতনা সকল নাগরিকের সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করা। তাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষা, তাদের সংস্কৃতি সংরক্ষণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

শরীফ শাহজালাল ইসলাম

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

উপেক্ষিত ক্ষুদ্র নৃগোষ্ঠী

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত