জাতীয়
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের শ্রমিকদের জন্য এই মুহূর্তে
নতুন কোনো ‘শ্রমিক কার্ড’ প্রবর্তনের পরিকল্পনা সরকারের নেই। তবে শ্রমিক
কল্যাণ তহবিলের জমা অর্থের যথাযথ
ব্যবহার এবং বণ্টন নিশ্চিত
করতে সরকার কঠোর অবস্থান গ্রহণ
করবে।
তিনি
প্রতিশ্রুতি দিয়েছেন, এই তহবিলের প্রতিটি
টাকা যেন প্রকৃত অর্থেই
সাধারণ শ্রমিকদের কল্যাণে ব্যয় হয়, তা
নিশ্চিত করা হবে।
বুধবার
সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ
সদস্য মাছুম মোস্তফার এক সম্পূরক প্রশ্নের
জবাবে সরকারপ্রধান এ সব কথা বলেন।
অধিবেশনে
মাছুম মোস্তফা সরকারের বিভিন্ন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, আপনার
মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন
জানাই, উনি ফ্যামিলি কার্ড
চালু করেছেন এবং কৃষক কার্ড
চালু করবেন। আমার প্রশ্ন হচ্ছে,
শ্রমিক সমাজের জন্য শ্রমিক কার্ড
চালুর কোনো পরিকল্পনা সরকারের
আছে কি না?
সংসদ
সদস্যের এই কৌতূহলী প্রশ্নের
উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বর্তমান অবস্থান তুলে ধরেন। তিনি
বলেন, এ মুহূর্তে শ্রমিকদের
জন্য কোনো কার্ড দেওয়ার
পরিকল্পনা নেই। তবে শ্রমিক
কল্যাণ ফেডারেশনের যে সকল অর্থ
আছে, শ্রমিকদের জন্য, শ্রমিক কল্যাণের জন্য; অবশ্যই সেই অর্থ সত্যিকারভাবে
শ্রমিকদের জন্য ব্যয় করা
হচ্ছে কি না আমরা
সেটিকে অবশ্যই খোঁজখবর রাখবো।
প্রধানমন্ত্রী
তাঁর বক্তব্যে শ্রমিকদের অধিকার ও তাঁদের জন্য
বরাদ্দ অর্থের স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্বারোপ
করেন। তিনি আরও যোগ
করে বলেন, আমরা নিশ্চিত করার
চেষ্টা করবো যে, অর্থ
যাতে সঠিকভাবে শ্রমিকদের কল্যাণের জন্যই ব্যয় করা হয়।
আমাদের সরকারের এটি থাকবে অন্যতম
প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী
আশ্বস্ত করেছেন, শ্রমিকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সরকার মাঠ
পর্যায়ে নজরদারি বাড়াবে।

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন