নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার খালুয়া থেকে মোহনগঞ্জ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই সড়কটি আবার আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলার সংযোগপথ। ফলে এ অঞ্চলের মানুষের কাছে সড়কটির গুরুত্ব অনেক।
কিন্তু দুঃখজনকভাবে খালুয়া থেকে পাবই পর্যন্ত প্রায় চার-পাঁচ কিলোমিটার রাস্তা একেবারেই ভাঙাচোরা ও সরু। এতটাই সরু যে দুটি অটোরিকশা ক্রসিং করতে বেশ কষ্ট হয়। তাছাড়া এই ভাঙা রাস্তার মাঝখানে পাবই অঞ্চলে একটি ব্রিজ রয়েছে, যা প্রায় অচল অবস্থায় আছে। এই ব্রিজে ইতোমধ্যে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। ফলে অনেক সময় এই রাস্তা এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে হয়। এতে জনসাধারণের সময় অপচয়ের পাশাপাশি ভোগান্তিও বাড়ছে।
আরও জানা যায়, সড়কটি মোহনগঞ্জ উপজেলার আওতাভুক্ত হলেও ব্রিজটি আটপাড়া উপজেলার মৌজায় পড়েছে। এই প্রশাসনিক জটিলতার কারণে এর কোনো অগ্রগতি হচ্ছে না। অথচ জনসাধারণের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এই সড়ক ও ব্রিজ সংস্কারের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
আমিমুল এহসান নাজিফ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন