সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

যুদ্ধবিধ্বস্ত পৃথিবী ও মানবতার সংকট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬

যুদ্ধবিধ্বস্ত পৃথিবী ও মানবতার সংকট

মানুষ একটি সভ্য জাতি। কিন্তু বর্তমান বিশ্বের ভয়াবহ সব যুদ্ধ-বিগ্রহ সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। অতীতে বিশ্বের সব দেশে দেশে যেমন যুদ্ধ লেগে থাকত, বর্তমান বিশ্বও তার ব্যতিক্রম নয়। এ থেকেই বোঝা যায়, মানবজাতি ইতিহাসের ভয়াবহ অভিজ্ঞতা থেকে এখনও যথেষ্ট শিক্ষা নিতে পারেনি। মানুষ শান্তির সন্ধান করে, অথচ তারাই যুদ্ধে লিপ্ত হয়— যে যুদ্ধ ধ্বংস ও ক্ষতি ছাড়া আর কিছুই দেয় না। বর্তমান বিশ্ব আবারও যুদ্ধের ভয়াবহতার অভিজ্ঞতা অর্জন করছে। যেমন সাম্প্রতিক সংঘাতগুলো তেল ও জ্বালানি সংকট সৃষ্টি করে বৈশ্বিক অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলছে। এই ভয়াবহতা শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়; এটি পুরো বিশ্বের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে।

কবি জীবনানন্দ দাশ তার ‘সুচেতনা’ কবিতায় মানবজাতির জন্য যে আশাব্যঞ্জক ভবিষ্যতের কথা বলেছিলেন, তা কি কখনও বাস্তব হবে নাকি শক্তিধর দেশগুলোর দ্বন্দ্ব একদিন এই পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করবে আমরা মানুষ। আমাদের মানবতা হারিয়ে গেলে পৃথিবীতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই বর্তমান বিশ্বে শান্তি যেন শুধু তাত্ত্বিক ধারণা হয়ে না থাকে বরং বাস্তবে প্রতিষ্ঠিত হয়। তবেই আমরা আগামী প্রজন্মকে একটি শান্তিপূর্ণ পৃথিবী উপহার দিতে পারব।

তামিম নূরানী প্রেমা

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

যুদ্ধবিধ্বস্ত পৃথিবী ও মানবতার সংকট

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

মানুষ একটি সভ্য জাতি। কিন্তু বর্তমান বিশ্বের ভয়াবহ সব যুদ্ধ-বিগ্রহ সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। অতীতে বিশ্বের সব দেশে দেশে যেমন যুদ্ধ লেগে থাকত, বর্তমান বিশ্বও তার ব্যতিক্রম নয়। এ থেকেই বোঝা যায়, মানবজাতি ইতিহাসের ভয়াবহ অভিজ্ঞতা থেকে এখনও যথেষ্ট শিক্ষা নিতে পারেনি। মানুষ শান্তির সন্ধান করে, অথচ তারাই যুদ্ধে লিপ্ত হয়— যে যুদ্ধ ধ্বংস ও ক্ষতি ছাড়া আর কিছুই দেয় না। বর্তমান বিশ্ব আবারও যুদ্ধের ভয়াবহতার অভিজ্ঞতা অর্জন করছে। যেমন সাম্প্রতিক সংঘাতগুলো তেল ও জ্বালানি সংকট সৃষ্টি করে বৈশ্বিক অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলছে। এই ভয়াবহতা শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়; এটি পুরো বিশ্বের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে।

কবি জীবনানন্দ দাশ তার ‘সুচেতনা’ কবিতায় মানবজাতির জন্য যে আশাব্যঞ্জক ভবিষ্যতের কথা বলেছিলেন, তা কি কখনও বাস্তব হবে নাকি শক্তিধর দেশগুলোর দ্বন্দ্ব একদিন এই পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করবে আমরা মানুষ। আমাদের মানবতা হারিয়ে গেলে পৃথিবীতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই বর্তমান বিশ্বে শান্তি যেন শুধু তাত্ত্বিক ধারণা হয়ে না থাকে বরং বাস্তবে প্রতিষ্ঠিত হয়। তবেই আমরা আগামী প্রজন্মকে একটি শান্তিপূর্ণ পৃথিবী উপহার দিতে পারব।

তামিম নূরানী প্রেমা

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত