সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

তিন লাখ টাকা জরিমানাসহ কারাদণ্ড: ভেজাল পণ্যের বিশাল চালান জব্দ

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

তিন লাখ টাকা জরিমানাসহ কারাদণ্ড: ভেজাল পণ্যের বিশাল চালান জব্দ

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে নিজেদের জিরো টলারেন্সের জন‌্য ঢাকা জেলার কেরাণীগঞ্জে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (০১ এপ্রিল) র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‍্যাব-১০ এর যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত কেরাণীগঞ্জের জুয়াইল ও আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, শিশু খাদ্য এবং প্রসাধনী সামগ্রী জব্দ করেছে।
এ সময় এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।
​অভিযান চলাকালে আটিবাজার এলাকায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নকল পণ্য উৎপাদনের দায়ে অভিযুক্ত মো. সাইদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই সাথে জুয়াইল এলাকায় অস্বাস্থ্যকর ও অবৈধভাবে পণ্য মজুতের অ‌ভি‌যো‌গে ফিরোজা বেগমকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই এর কোনো প্রকার অনুমোদন ছাড়াই মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সামগ্রী বাজারজাত করে আসছিলেন।
প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, তাঁরা অধিক মুনাফার আশায় এ কাজ কর‌ছি‌লেন, যার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান দুটিকে জনস্বার্থে সীলগালা করে দেওয়া হয়েছে।
​র‌্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সিনি. সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এই অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন,  অ‌ভিযুক্তদের বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি আরও জোর দিয়ে বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জনস্বার্থে কোনো প্রকার প্রতারণামূলক কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

তিন লাখ টাকা জরিমানাসহ কারাদণ্ড: ভেজাল পণ্যের বিশাল চালান জব্দ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত