ঝিনাইদহ সদরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমসের আলী (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শমসের আলী হরিনাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি শহরতলির মুরারীদহ গ্রামে ছেলের বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, সকালে ছেলের বাড়ি থেকে ঝিনাইদহ শহরের আরাপপুরে যান শমসের আলী। আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝাই ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘নিহতের মরদেহ সদর হাসপাতালের হিমঘরে রাখা আছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে ময়নাতদন্ত করা হবে।’

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন