সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সখীপুরে পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

সখীপুরে পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর একটার দিকে কলাক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম নামে এক কিশোরের মৃত্যু হয়। একই দিনে একই সময়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। এ ছাড়া বিকেল পাঁচটায় সড়ক দুর্ঘটনায় জমেলা বেগম নামে এক গৃহবধূ নিহত হন।

দুপুর একটার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকার শাহ আলমের ছেলে সিয়াম কলাক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে সখীপুর থানা পুলিশ উপজেলার টেকিপাড়া এলাকা থেকে সাধন চন্দ্র সরকার (৪১) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত সাধন চন্দ্র সরকার ওই এলাকার মৃত মোহন সরকারের ছেলে। পরিবার জানিয়েছে, পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।

বিকেল পাঁচটায় ঘেঁচুয়া পশ্চিমপাড়ার মৃত পেশকার আলীর স্ত্রী জমেলা বেগম (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হন। স্থানীয়রা জানায়, নলুয়া-গোড়াই সড়কে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, সিএনজিচালিত যানের চাপাতেই তার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ‘সাধন সরকারের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সখীপুরে পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত