সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবরুদ্ধ

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবিতে বদলগাছী সরকারি কলেজে তালা

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবিতে বদলগাছী সরকারি কলেজে তালা
উত্তেজনার পর বদলগাছী সরকারি কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন পুলিশ সদস্যরা। ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছী সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার (১ এপ্রিল) দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষ ও কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১৪ জন শিক্ষক ও কর্মচারী প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয়।

কলেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবিতে শিক্ষার্থীরা আজ দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। সে সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, সামনে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকায় এখন অনুষ্ঠান করা সম্ভব নয়। পরীক্ষা শেষ হলে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের একাংশ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তারা কলেজের প্রধান ফটকেও তালা লাগিয়ে দিলে শিক্ষক ও শিক্ষার্থীরা ভেতরে আটকে পড়েন। এতে কলেজের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

আটকে পড়া শিক্ষার্থী মাহিনূর ও লাবনী জানান, হঠাৎ কলেজ তালাবদ্ধ হওয়ায় তারা বাইরে বের হতে পারেননি। কলেজে এসে এমন পরিস্থিতিতে তারা বিপাকে পড়েন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, তাদের দীর্ঘদিনের প্রস্তুতি ছিল, কিন্তু সঠিক কারণ ছাড়াই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তারা এর সুষ্ঠু ব্যাখ্যা দাবি করেন।

খবর পেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তালা খোলার ব্যবস্থা করে।

বদলগাছী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা ও সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকার কারণে এখন অনুষ্ঠান করা সম্ভব নয়। আমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে বলা হলেও তারা প্রশাসনিক কোনো কিছু না ভেবেই আমার কক্ষে ও মূল ফটকে তালা দেয়। এমনকি আমার কক্ষের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।’

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে তালা খোলার ব্যবস্থা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কলেজজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবিতে বদলগাছী সরকারি কলেজে তালা

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত