সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃষ্টির পানিতে খেলতে গিয়ে প্রাণ গেল ৩ শিশুর

প্রতিনিধি, মৌলভীবাজার
প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম

বৃষ্টির পানিতে খেলতে গিয়ে প্রাণ গেল ৩ শিশুর
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৃষ্টির পানিতে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ফটিগুলি গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) এবং দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের একটি জমিতে বৃষ্টির জমে থাকা পানিতে পাঁচটি শিশু একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি গভীর ডোবায় পড়ে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তিনজনকে উদ্ধার করেন। দ্রুত তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে পৃথক আবেদন করা হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে।

তিন শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বৃষ্টির পানিতে খেলতে গিয়ে প্রাণ গেল ৩ শিশুর

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৃষ্টির পানিতে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ফটিগুলি গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) এবং দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের একটি জমিতে বৃষ্টির জমে থাকা পানিতে পাঁচটি শিশু একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি গভীর ডোবায় পড়ে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তিনজনকে উদ্ধার করেন। দ্রুত তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে পৃথক আবেদন করা হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে।

তিন শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত