কুষ্টিয়ার খোকসা রেল স্টেশনের ২ নম্বর লাইনে কোনো প্ল্যাটফর্ম নেই। সমতল ভূমি থেকে ট্রেনের কামরার উচ্চতা প্রায় ৫ ফুট। ফলে এই লাইনে দাঁড়ানো ট্রেনে ওঠা-নামা করতে যাত্রীদের রীতিমতো যুদ্ধ করতে হয়।
বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এখানে একটি আধুনিক প্ল্যাটফর্ম ও শেড নির্মাণের দাবি জানিয়ে আসছেন।
সমতল থেকে ট্রেনের পাদানিতে উঠতে একে অপরকে টেনে তুলছেন যাত্রীরা। উচ্চতা বেশি হওয়ায় অনেক নারী ও শিশু দীর্ঘ চেষ্টার পর ব্যর্থ হয়ে ২ নম্বর লাইন থেকে সরে যান। কিছুক্ষণ পর ১ নম্বর লাইনে এসে দাঁড়ায় ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস। ট্রেন দুটি স্টেশন ছেড়ে গেলেও প্ল্যাটফর্মে অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন