সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দৌলতদিয়া ফেরিঘাটে হেরোইনসহ নারী গ্রেপ্তার

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

দৌলতদিয়া ফেরিঘাটে হেরোইনসহ নারী গ্রেপ্তার
ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে ৬৪ গ্রাম হেরোইনসহ তাহেরা খাতুন (৪১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বুধবার (১ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া তাহেরা খাতুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকার মো. নওশাদ আলীর মেয়ে।

র‍্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাহেরা খাতুনকে ৬৪ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজবাড়ী ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার হওয়া নারীকে উদ্ধারকৃত আলামতসহ গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

র‍্যাব কর্মকর্তা তাপস কর্মকার বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে র‍্যাবের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে হেরোইনসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে ৬৪ গ্রাম হেরোইনসহ তাহেরা খাতুন (৪১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বুধবার (১ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া তাহেরা খাতুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকার মো. নওশাদ আলীর মেয়ে।

র‍্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাহেরা খাতুনকে ৬৪ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজবাড়ী ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার হওয়া নারীকে উদ্ধারকৃত আলামতসহ গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

র‍্যাব কর্মকর্তা তাপস কর্মকার বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে র‍্যাবের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত