সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ময়মনসিংহে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে উপচে পড়া ভিড়

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম

ময়মনসিংহে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে উপচে পড়া ভিড়
জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি। আজ সকালে ময়মনসিংহের গঙ্গাদাস গুহ রোডের চিত্র। ছবি : সংবাদ

ময়মনসিংহে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। নগরীর অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ গ্রাহকরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে তেলের জন্য পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সরেজমিনে নগরীর গঙ্গাদাস গুহ রোডের অটোমোবাইল ফিলিং স্টেশনের সামনে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ সারি। তেলের জন্য অপেক্ষমাণ যানবাহনের কারণে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, গত রাতে এখানে সাড়ে চার হাজার লিটার তেল এসেছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে তেল বিক্রি শুরু হয়। তবে তেলের খবর পেয়ে ভোর থেকেই মোটরসাইকেল ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন লাইনে দাঁড়াতে শুরু করে। সকাল ১০টা নাগাদ ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়।

ভোগান্তিতে পড়া চালকদের অভিযোগ, সকাল থেকে তেল দেওয়া শুরু করলে পরিস্থিতির এত অবনতি হতো না। অনেক চালক জানান, বিভিন্ন পাম্প ঘুরেও তেল না পেয়ে তারা সময়মতো কাজে যোগ দিতে পারছেন না। যারা প্রতিদিন দূর-দূরান্তে যাতায়াত করেন, তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

তপ্ত রোদে দীর্ঘ ৬-৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। অনেক ক্ষেত্রে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

অটোমোবাইল ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে তেল আসার পর প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারা সকাল ৯টা থেকে সরবরাহ শুরু করেছেন। তবে চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম।

পাম্পের কর্মকর্তারা জানান, দৈনিক ১৮ থেকে ২০ হাজার লিটার তেলের চাহিদার বিপরীতে তারা পেয়েছেন মাত্র সাড়ে চার হাজার লিটার। গ্রাহকের যে চাপ, তাতে সবাইকে তেল দেওয়া সম্ভব হবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত