সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর

সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম

সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার
সিলেটে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক। ছবি : সংবাদ

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ( ২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে জেলায় জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি স্বাভাবিক হতে শুরু করেছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার ড. মো. যাবের সাদেক।

বৈঠকে রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এ ছাড়া পেট্রোল পাম্প মালিক সংগঠনের শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি তেল ব্যবসায়ীদের উত্থাপিত অভিযোগ ও চলমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন ও রাজনৈতিক নেতারা মালিকদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার এবং ভবিষ্যতে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিলেন পেট্রোল পাম্প মালিকরা। ধর্মঘটের কারণে সিলেটের সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা চরম ভোগান্তির শিকার হন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ( ২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে জেলায় জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি স্বাভাবিক হতে শুরু করেছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার ড. মো. যাবের সাদেক।

বৈঠকে রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এ ছাড়া পেট্রোল পাম্প মালিক সংগঠনের শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি তেল ব্যবসায়ীদের উত্থাপিত অভিযোগ ও চলমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন ও রাজনৈতিক নেতারা মালিকদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার এবং ভবিষ্যতে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিলেন পেট্রোল পাম্প মালিকরা। ধর্মঘটের কারণে সিলেটের সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা চরম ভোগান্তির শিকার হন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত