সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সংখ্যালঘু সুরক্ষা ও বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

সংখ্যালঘু সুরক্ষা ও বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনিন পূজা কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনিন পূজা কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা হিন্দু সম্প্রদায়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ করেছেন।”

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকারসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

হিন্দু সম্প্রদায়ের নেতা‌দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনিন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।

এ ছাড়াও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তপন মজুমদারসহ অন্যান্যরা।

বৈঠক শেষে মহানগর সার্বজনিন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সাংবাদিকদের জানান, হিন্দু সম্প্রদায়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ করা হ‌য়ে‌ছে। আমরা এই বিষয়গুলো প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেছি। এ ছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠনের মতো দীর্ঘদিনের দাবিগুলোও পেশ করেছি।

নেতৃবৃন্দ বৈঠকে যেসব দাবি তুলে ধরেন, এর মধ্যে রয়েছে, সংখ্যালঘু কমিশন গঠন। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,  হিন্দু ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও দেবোত্তর সম্পত্তি আইন বাস্তবায়ন।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য সহকারে কথা শুনেছেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, উত্থাপিত সমস্যাগুলো খতিয়ে দেখা হবে এবং পর্যায়ক্রমে সবগুলোর সমাধান নিশ্চিত করা হবে। তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নাগরিক অধিকার নিশ্চিতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সংখ্যালঘু সুরক্ষা ও বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত